ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শ্রীনগরে ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর বীমা দিবস পালন

ads

আজ ১লা মার্চ,  জাতীয় বীমা দিবস।প্রতিবছর ১লা মার্চ সারা দেশে যথাযথ ভাবে দিবসটি পালিত হয়। 

এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার ও বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে সরকার এবং এ খাতের উদ্যোক্তরা। উল্লেখ্য ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্সুইরেন্স কোম্পানীতে যোগদান করে ছিলেন ফলে দিনটিকে প্রতিবছর  বীমা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় এ খাতের  উদ্যোক্তরা। 

সেই আলোকে জাতীয় বীমা দিবস উপলক্ষে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোং লিঃ শ্রীনগর শাখা আয়োজন করে এক বর্নাঢ্য র‌্যালির। র‌্যালিটি ডেল্টা লাইফ শ্রীনগর শাখা, ঝুমুর হল হতে শুরু করে এম রহমান মার্কেট হয়ে শ্রীনগর কলেজের সামনে দিয়ে অবশেষে শ্রীনগর বাজার হয়ে পুনরায় ঝুমুর হল সংলগ্ন কোম্পনির শ্রীনগর শাখা অফিসে এসে শেষ হয়।

মোঃ মুজিবুর রহমান (CRM)'র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.এম. আমজাদ হোসেন(JAVP). বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মাহবুব খন্দকার (CRM).আরো উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী শ্রীনগর উপজেলা শাখার  (BM) মোঃ ইকবাল হোসেন। (UM) মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page